জাহাঙ্গীর আলম, টেকনাফ :
টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তুলাতলী গ্রামে প্রবল বৃষ্টিতে পাহাড় ধ্বসে পড়ে বাড়ির উপর সর্তকতার কারণে কোন প্রাণ হানি হয়নি। জানা যায় যে, ২৪ জুলাই ভোর ৩টার দিকে প্রবল বর্ষনের ফলে টেকনাফের হোয়াইক্যংয়ের তুলাতলীর গ্রামের জকির আহাম্মদের বাড়িতে উক্ত পাহাড় ধ্বসের ঘটনা ঘটে। পাহাড় ধ্বসের সময় বাড়ির লোকজন সর্তকতাকার কারণে কোন প্রাণ হানি না হলেও বাড়ির একাংশ তলিয়ে যায়। বাড়ির মালিক জকির আহম্মদ বলেন টানা প্রবল বৃষ্টির কারণে পাহাড়ের একাংশ আমার বাড়ির উপর এসে পড়ে আমরা পরিবারের সবায় সর্তকছিলাম বিধায় আল্লাহর রহমতে বড় একটি দূর্ঘটনা থেকে কোন রকম রক্ষা পেলাম। পাহাড় ধ্বসার কারণে পাহাড়ের মাঠি ও গাছ ভেঙ্গে এসে বাড়ির একাংশ নষ্ট হয়ে যায়।
