হুমায়ূন রশিদ : টেকনাফে র্যাব সদস্যরা জাদিমোরা জাইল্যাঘাট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ১জন অনুপ্রবেশকারী রোহিঙ্গা নাগরিককে আটক করেছে।
সুত্র জানায়, ৮মে দুপুর সাড়ে ১২টারদিকে র্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া জাইল্যাঘাটস্থ সড়কের পশ্চিম পাশে অবস্থান নেয়। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে বৃটিশ পাড়ার পশ্চিমে পাহাড়ে অবস্থানরত ২৭নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক নং-এ-৫ এর বাসিন্দা নুনু মিয়ার পুত্র নুর উদ্দিস (২৬) কে আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের উপস্থিতিতে তার হাতে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে ১০হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। সে দীর্ঘদিন ধরে এই মাদক কারবারী চালিয়ে আসছিল বলে স্বীকার করে। ধৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব-১৫ এর সহকারী (মিডিয়া) পরিচালক এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এই তথ্য নিশ্চিত করেন। ###
