বিশেষ প্রতিনিধি :
সারাদেশে মৌসুমি ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে। কিন্তু করোনায় বিপর্যস্ত জনজীবনে শ্রমজীবী,দিনমজুর মানুষ ঘরবন্দী হওয়ায় দেশের অনেক এলাকায় শ্রমিক খুঁজে পাওয়া যাচ্ছে না। এরই মধ্যে কালবৈশাখীর হানা এবং বৃষ্টিপাত শুরু হওয়ার আশঙ্কায় ক্ষেতের পাকা ধান ঘরে তুলতে পারবে কিনা দুশ্চিন্তায় রয়েছেন কৃষক। এমন সময়ে শাহ পরীর দ্বীপে এক কৃষকের প্রায় ৮০ শতক জমির পাকা ধান কেটে দিয়েছেন ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা।সোমবার সকালে রোজা রেখে শাহ পরীর দ্বীপ উত্তর পাড়ার শামসুল আলমের জমির পাকা ধান কেটে দেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।
জানা যায়,টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের নির্দেশে উপজেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারন সম্পাদক আব্দুল বাসেদ ও আইন বিষয়ক সম্পাদক সাদেকুল আমিনের উপস্থিতিতে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাফিজ উল্লাহ ও সাধারন সম্পাদক মোঃ শরীফের নেতৃত্বে ধান কাটায় অংশ নেন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ রেজা,সাবেক যুগ্ন আহবায়ক আমান উল্লাহ,ফরিদ উসমান,জসিম উদ্দিন,মাসুদুর রহমান,রুহুল আমিন,নুরুল আবছার,সৈয়দুল ইসলাম,রবিউল হাসান মাহিন,নুর মোহাম্মদ,মাহমুদুল হাসান প্রমুখ।
শাহ পরীর দ্বীপে ছাত্রলীগের এরকম মহৎ কার্যক্রমকে স্বাগত জানিয়ে সাবেক ছাত্রনেতা ওমর সালেহীন বলেন, করোনা আতঙ্কে সারাদেশের মানুষ যখন ঘরবন্দী তখন ছাত্রলীগ মানবতার সেবায় রাত দিন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।তিনি আরো বলেন,দেশে করোনা মহামারীর এই কঠিন অবস্থায় বিএনপি-জামাত সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে সাধারন মানুষের মাঝে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করছে তাই ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে।
