চকরিয়ায় রহস্যজনক অগ্নিকান্ড বসত-ঘর ভস্মীভুত ; ২৫ লাখ টাকার ক্ষতিসাধন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

এম.জিয়াবুল হক : চকরিয়ায় রাতের আঁধারে রহস্যজনক অগ্নিকান্ডে একটি একান্নবর্তী পরিবারের বসত-বাড়ি পুড়ে ভস্মিভুত হয়েছে। উপজেলার বিএমচর ইউনিয়নের খঞ্জনবঘোনা গ্রামে শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১১ টারদিকে ঘটেছে এ অগ্নিকান্ডের ঘটনা। এতে অন্তত ২৫ লাখ ক্ষতি সাধন হয়েছে বলে দাবি তুলেছেন ক্ষতিগ্রস্থ পরিবার সদস্যরা।
পরিবারটির গৃহকর্তা হাজী আকবর আহমদের ছেলে সুলতান আহমদ জানান, শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে আকস্মিক অগ্নিকান্ডের ঘটনা ঘটে আমার বাড়িতে। মুর্হুতে আগুনের তান্ডবে বাড়ির ভেতরে বাইরে পুড়ে ছাই হয়ে যায়। অবশ্য ঘটনার সময় আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিভনোর চেষ্টা করে। কিন্ত শেষ রক্ষা হয়নি।
তিনি আরও জানান, অগ্নিকান্ডের পরপর আশপাশে লোকজন আসতে না আসতেই আগুণের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে তাৎক্ষনিক পুরো বাড়ি ভস্মিভুত হয়ে যায়। খবর পেয়ে চকরিয়ার দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে আগুন নিভানুর কাজে যোগ দেয়। এঘটনায় প্রায় ২৫ লাখ টাকার মতো ক্ষতি সাধন হয়েছে বলে দাবি করেন বাড়ির মালিক সুলতান। আগুনের সুত্রপাত নিয়ে বাড়ির মালিক সুলতান দাবী করেন, আগুনের শিখায় বুঝা যায় শত্রুতাবশত কে বা কারা লাগিয়ে দিয়েছে। ##