দেশে একদিন রেকর্ড করোনা রোগী শনাক্ত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ করোনায় আক্রান্ত হয়েছেন। কোভিড-১৯ রোগে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯২ জন। আর মারা গেছেন ১০ জন।

আজ সোমবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি জানান, গতকালের থেকে আজকে আক্রান্তের সংখ্যা অনেক বেশি। আর মৃত্যু ১০০ ছাড়িয়ে গেছে।

গতকাল রোববার কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছিল ৩১২ জন। আর মারা যায় ৭ জন।