টেকনাফ উপকূলে রোহিঙ্গা বোঝাই ট্রলার দেখা গেলে প্রশাসনকে জানাতে সতর্ক করলেন ইউএনও

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক : টেকনাফ উপজেলার দরদী উপকূলবাসীর দৃষ্টি আকর্ষণ পূর্বক জানাচ্ছি যে, করোনা ক্রান্তিকালীন রোহিঙ্গা বোঝাই কোন ট্রলার বা নৌকা আমাদের দূরবর্তী বা নিকটবর্তী উপকূলে আশ্রয়ের জন্য ভিড়লে দ্রুত প্রশাসন কে খবর দিন এবং সরকারি সিদ্ধান্ত জানুন। কোনোভাবেই আপনারা অতি উৎসাহিত হয়ে তাদের উদ্ধার কাজে প্রশাসনের অনুমতি এবং ব্যক্তিগত সুরক্ষা ব্যতীত অংশগ্রহণ করবেন না। সংশ্লিষ্ট চেয়ারম্যানগণ বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করবেন। এটা আমাদের সকলের শারীরিক নিরাপত্তার জন্য অনুরোধ করছি। কারণ, সে সকল রোহিঙ্গাদের মধ্যে করোনাভাইরাস আক্রান্ত রোগী থাকার আশংকা রয়েছে এবং যা ছড়িয়ে পড়তে পারে। নিজের সুরক্ষার বিষয় সবার আগে ভাবুন। ভাল থাকুন। নিরাপদ থাকুন। আমরা আছি আপনাদের পাশেই।