টেকনাফে পুলিশের পৃথক অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক-২

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

টেকনাফ প্রতিনিধি :: টেকনাফে পুলিশের পৃথক অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক মামলা করে কক্সবাজার আদালতে প্রেরন করা হয় বলে জানায়।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) শেখ আশরাফুজ্জামান জানান, ২২ জানুয়ারী রবিবার ভোররাতে মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদে টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবা এক যুবককে আটক করা হয়। আটক যুবক হল, টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়া এলাকার সৈয়দ হোসনের ছেলে সামিনা(২৫)। উদ্ধার ইয়াবার মূল্য ১৫ লাখ টাকা বলে জানায়। ইয়াবা উদ্ধারের ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে কক্সবাজার আদালতে প্রেরন করা হয়।
এছাড়া গত শনিবার রাতে টেকনাফ মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাজী আব্দুল মালেকের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদে টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবির পাড়া (থানার ডেইল) এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবা এক ব্যাক্তিকে আটক করতে সক্ষম হয়। আটক ব্যাক্তি হল, কক্সবাজার পৌরসভার আলীর জাহাল (এহেছান পাড়া) এলাকার মৃত বশির উল্লাহর ছেলে নূরুল হুদা প্রঃ নূরুল্লা (৪০)। উদ্ধার ইয়াবার মূল্য ১৫ লাখ টাকা বলে জানায়। ইয়াবা উদ্ধারের ঘটনায় আটক ব্যাক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে কক্সবাজার আদালতে প্রেরন করা হয়েছে।