করোনা রোধ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

সাইফুল ইসলাম :

করোনাকে বরণ করনা ভাই,
আঁকড়ে ধরলে বাঁচানোর কেউ নাই।

দিনে দিনে বাড়ছে আক্রান্ত রোগী বেশ,
মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে ছোট বড় অনেক।

সময় থাকতে হই সচেতন,
বাঁচতে হলে ঘরে থাকা প্রয়োজন।

সবাই মেনে চলি সরকারি আদেশ,
সামাজিক দূরত্বে করোনা হবে নিঃশেষ।

ডাক্তার পুলিশ সেনাবাহিনী করে যাচ্ছে নিদারুণ কষ্ট,
মহামারী করোনা রোধে আমরাও করব চেষ্টা যথেষ্ট।