করোনাভাইরাস: বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মার্কিন তহবিল বন্ধ হচ্ছে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) তহবিল দেওয়া বন্ধ রাখতে তার প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

করোনাভাইরাস মোকাবেলায় ডব্লিউএইচও তার ‘প্রাথমিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে’ বলে অভিযোগ করেছেন তিনি।

তিনি জাতিসংঘের এই সংস্থাটির বিরুদ্ধে অব্যবস্থাপনা ও চীনে করোনাভাইরাস প্রাদুর্ভাব দেখা দেয়ার পর সংস্থাটি ভাইরাস ছড়িয়ে পড়ার তথ্য গোপন করেছিল বলে অভিযোগ তুলেছেন এবং তাদের জবাবদিহিতা দাবি করেছেন।

এর আগে ডব্লিউএইচও-কে ‘চীন ঘেঁষা’ বলেও অভিহিত করেছিলেন তিনি।

(বিস্তারিত আসছে)