বরাবর
সম্মানিত মেয়র ,
টেকনাফ পৌরসভা।
মহোদয়,
মরণব্যাধি করোনা রোগের প্রাদুর্ভাবে গোটা বিশ্ব কার্যত আজ অচল। দিন দিন বাড়ছে মৃত্যুর মিছিল।বস্তুত এই রোগের কোন প্রতিষেধক এখনো পর্যন্ত আবিস্কার না হওয়ায় এই মিছিল আরো বাড়তে পারে। রোগীর পাশাপাশি চিকিৎসকরা রেহাই পাচ্ছেন না। আমাদের প্রিয় মাতৃভুমিও আক্রান্ত। এই মহামারী করোনা রোধকল্পে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছেন। তিঁনি এই বিষয়ে নিজেই সবকিছু তদারকি করছেন।পাশাপাশি সব শ্রেণির মানুষের পাশে দাঁড়াতেও বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছেন। এমন জাতীয় দূর্যোগকালীন সময়ে প্রতিটি নাগরিকের উচিত সরকারকে সহযোগিতা করা ও নিজে সচেতন হওয়া এবং অন্যদের সচেতন করা।
টেকনাফের পৌরসভার মাছ বাজার ও তরকারি বাজারে গিয়ে দেখা যায় এখনো মানুষ খুবই অসচেতন।যদিও আপনি বারবার মাইকিং করে সচেতনতামূলক প্রচার চালিয়ে যাচ্ছেন। তারপরেও বাজারে মানুষের এখনো জটলা পরিলক্ষিত হচ্ছে ও বাজার করতে আসা মানুষগুলো নিদিষ্ট দূরত্ব বজায় রাখছে না।
এমতাবস্থায় আপনি মাছবাজার ও তরকারি বাজার অন্যত্র সরিয়ে নিয়ে নিদিষ্ট দূরত্ব বজায় রেখে নতুন বাজার সৃষ্টির অনুরোধ জানাচ্ছি। এক্ষেত্রে পুরাতন পৌরসভা (ডাক বাংলো),নতুন জেটি ঘাট অথবা আপনি ও অন্যান্য সচেতন মানুষের পরামর্শে একটি নিদিষ্ট জায়গা ঠিক করতে পারেন। বিষয়টি জনগুরুত্বপূর্ণ বিধায় আপনার দারস্থ হলাম।
অনিচ্ছাকৃত ভুলের জন্য মহোদয়ের নিকট ক্ষমা প্রার্থী।

নিবেদক,
সাইফুল ইসলাম
০১৬৮৮১২১১৩৪
