করোনা পরিস্থিতি : নাইক্ষ্যংছড়িতে পরিদর্শন করেছেন মেজর মোয়াজ্জেম হোসেন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

শামীম ইকবাল চৌধুরী : নাইক্ষ্যংছড়িতে করোনা ভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে পরির্দশন করেছেন মেজর মোয়াজ্জেম হোসেন ।

৪ এপ্রিল শনিবার সকালে বান্দরবানের আলীকদম সেনা ক্যান্টমেন্টের মেজর মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে একটি দল পরির্দশন করেন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সসহ নাইক্ষ্যংছড়ি বাজার,চাকঢালা বাজার ও সীমান্তের আমতলী মাঠ।দ

এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু জাফর মো,ছলাম এর সাথে কোভিড-১৯ নামক করোনাভাইরাসের সাবর্বিক পরিস্থিতি নিয়ে আলাপ করে হাসপাতালের বিভিন্ন বিভাগ গুলো পরির্দশন করে মেজর মোয়াজ্জেম হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি, থানা অফিসার ইনচার্জ মো,আনোয়ার হোসেন,প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী।

পরে এই পরির্দশন দলটি নাইক্ষ্যংছড়ি বাজারে গিয়ে ব্যবসায়ীদের উদ্যোশে করোনাভাইরাস প্রতিরোধের জনসচেতামূলক মাইকিং করে সীমান্তের চাকঢালা গিয়ে শেষ হয়।

পরির্দশনকালে মেজর মো: মোয়াজ্জেম হোসেন জানান, বিদেশ থেকে ফেরত আসা হোম কোয়েনটেইনে থাকা ব্যক্তির অবস্থান নিশ্চিতসহ সামাজিক দূরত্ব ও অহেতুক দোকানে আড্ডা এবং ঘরের বাহিরে ঘুরাফেরা না করা বিষয় নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া মূল লক্ষ্য।