টেকনাফ বাহারছড়ায় ঝাউবন সাবাড় করে দিচ্ছে দুর্বৃত্তরা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

আজিজ উল্লাহ : টেকনাফ বাহারছড়া উত্তর শিলখালী বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক রোপিত কয়েক কানি ঝাউবন সাবাড় করে দিচ্ছে দুর্বৃত্তরা,খবর নেই দায়িত্বরত কোস্টালের।এর আগে পাশ্ববর্তী চরের তীরে ৩ হাজারের অধিক ঝাউগাছ কর্তন করা হলেও কোন ব্যবস্থা গ্রহণ করেনি কর্তৃপক্ষ।
আজ শুক্রবার (২৭ মার্চ) প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় ৩০ টির মত গাছ কর্তন করা হয়েছে এমন দৃশ্য দেখা গেছে।ঝাউবনের কারণে সমুদ্রের তীরের সুরক্ষা হচ্ছে।
মেরিনড্রাইভে সমুদ্রের ঢেউয়ের সরাসরি আঘাত করা থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে,সেখানে কতিপয় ইয়াবা সেবনকারীরা ৫০-৬০ টাকার বিনিময়ে একেকটি গাছ বিক্রি করে বলে এলাকা সূত্রে জানা গেছে।

এব্যাপারে কোস্টালের দায়িত্বরত রেঞ্জ অফিসার, মাহফুজ আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,সেনাবাহিনী এখনো এই ঝাউবনটা তাদের হাতে বুঝিয়ে দেয়নি,এটা তাদের এখতিয়ারে নেই বলে জানান। যখন হ্যান্ডওভার করা হবে তখন দেখাশোনা করা হবে বলেও জানিয়েছেন।