হোম কোয়ারাইন্টাইনে থাকা বিদেশ ফেরতদের মধ্যে ফল পৌঁছিয়ে দিচ্ছেন হ্নীলা ইউপি চেয়ারম্যান

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

জসিম উদ্দিন টিপু::হোম কোয়ারাইন্টাইনে থাকা বিদেশ ফেরত জনসাধারণের মধ্যে নিজ হাতে ফল পৌঁছিয়ে দিচ্ছেন হ্নীলা ইউপির চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। ২৫ মার্চ বুধবার দুপুরে তিনি ব্যক্তিগত পক্ষ থেকে হ্নীলা জাদিমোরার আবুল মনজুর মেম্বার গত ২০মার্চ ভারত থেকে দেশে আসেন। এরপর থেকে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি । বিদেশ ফেরত এসব লোকদের মাঝে ফলফলাদি পৌঁছিয়ে দেন এই তরুণ চেয়ারম্যান।

এদিকে করোনায় শুরু থেকে চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইকিং,লিফলেট বিতরনসহ প্রশংনীয় উদ্যোগ গ্রহণ করেন। তিনি বিদেশ ফেরত হোম কোয়ারাইন্টাইনে থাকা লোকদের নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন। যেন বিদেশ ফেরতরা সরকারী নির্দেশনা মেনে সঙ্গ নিরোধ থাকেন। এছাড়া তিনি জনসাধারণকে অপ্রয়োজনে বাইরে ঘুরাঘুরি না করে নিরাপদে বাড়ীতে থাকার পরামর্শ দিয়েছেন। এদিকে চেয়ারম্যান রাশেদের এমন উদ্যোগে সচেতন লোকজন তাকে ধন্যবাদ জানিয়েছেন।#