প্রতিকি ছবি
নিজস্ব প্রতিবেদক :
ল্যাব আছে, তবে সরঞ্জামের অভাবে কক্সবাজারে করোনা ভাইরাস (কোভিড-১৯) পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবটিতে এখনো পর্যন্ত পৌঁছেনি কোভিড-১৯ পরীক্ষার প্রয়োজনীয় কিট। বর্তমানে কক্সবাজারে অবস্থানরত ব্যক্তিদের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দিলে কক্সবাজার সদর হাসপাতালে নমুনা সংগ্রহ করা হয়। এরপর সেই নমুনা পাঠিয়ে দেয়া হয় ঢাকায়। পরীক্ষা শেষে রিপোর্ট এলেই জানা যায় সন্দেহভাজন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত নাকি নয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ অনুপম বড়–য়া এবং সিভিল সার্জন ডাঃ মাহাবুবুর রহমান।
সিভিল সার্জন ডাঃ মাহাবুবুর রহমান বলেন, বর্তমান ল্যাবটি বায়োসেফটি লেভেল-৩ নয়। বায়োসেফটি লেভেল-৩ না হলে করোনা ভাইরাস পরীক্ষা করা সম্ভব নয়। মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ অনুপম বড়–য়া সিভিল সার্জনের বক্তব্যের সাথে সহমত পোষণ করেন।
