উৎসবমুখর পরিবেশে বৃহত্তর পেশকার পাড়া সমাজ কমিটির নির্বাচন সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

নিজস্ব প্রতিবেদক : শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শহরের ঐতিহ্যবাহী বৃহত্তর পেশকার পাড়া সমাজ কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার (৯ মার্চ) স্থানীয় আবুজর আল গিফারী একাডেমী ভোট কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। এতে ৩২৭ জন ভোটারদের মধ্যে ৩১৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। বিকালে প্রধান নির্বাচন কমিশনার নুরুল আলম মাস্টার ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে ১৬৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুল খালেক। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব ফজল করিম সওদাগর পেয়েছেন ১৩৫ ভোট। ১৩৩ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মোঃ আলম সওদাগর। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব আবু ছালেহ পেয়েছেন ৯৮ভোট। ১৪৭ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শহীদুল ইসলাম ভুট্টু। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব আবু আহম্মদ পেয়েছেন ১৪২ ভোট। যুগ্ন সাধারণ সম্পাদক পদে ১৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইব্রাহিম কালু। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব ছৈয়দ আকবর পেয়েছেন ৯৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ১৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শাহ মোহাম্মদ আবু তৈয়ব। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব জসিম উদ্দিন পেয়েছেন ৯২ ভোট। অর্থ সম্পাদক পদে ১৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবদুর রাজ্জাক। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব গিয়াস উদ্দিন পেয়েছেন ১৩৮ ভোট। নির্বাহী সদস্য পদে ৭ জনের মধ্যে নির্বাচিত হয়েছেন ৩ জন। তারা হলেন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বজল করিম। তিনি সর্বোচ্চ ১৬৭ ভোট পেয়েছেন। এছাড়া যুবনেতা নুরুল ইসলাম বাদশা ১৩৩ ভোট ও সাইফুল ইসলাম ১০৮ ভোট পেয়েছেন।
এর আগে সকাল থেকে ভোটাররা কেন্দ্রে ছুটে আসেন। প্রার্থী ও সমর্থকদের প্রানবন্ত উপস্থিতিতে উৎসবের বর্ণিল আমেজ বিরাজ করে সর্বত্র। প্রার্থীরা ভোটারদের মন জয়ে প্রাণপন চেষ্টা করেন। নির্বাচন চলাকালীন শান্তিপূর্ণ পরিস্থিতি ও সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি বজায় রাখতে কাজ করেন সাবেক কাউন্সিলর মনছুর আলম, যুবলীগ নেতা আবদুল মোনাফ সিকদার, কক্সবাজার পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর কাউন্সিলর দিদারুল ইসলাম রুবেল। এছাড়া নির্বাচনে সদর মডেল থানার এসআই মোঃ তৈমুরের নেতৃত্বে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন।