টেকনাফে ১লাখ ৩৩হাজার ইয়াবা বোঝাই কাভার্ডভ্যানসহ চালক আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে কোস্টগার্ড সদস্যরা যানবাহন তল্লাশী করে ১লাখ ৩৩হাজার পিস ইয়াবার চালান বোঝাই কাভার্ডভ্যাসনহ এক চালককে আটক করেছে।

সুত্র জানায়,১৯ফেব্রুয়ারী ভোর ৪টারদিকে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের বিসিজি স্টেশন টেকনাফ কমান্ডার লেঃ কমান্ডার সৈয়দ তৈমুর পাশার নেতৃত্বে কোস্টগার্ডের একটি দল টেকনাফ পৌর এলাকার ট্রাক টার্মিনাল এলাকায় সন্দেহভাজন একটি কাভার্ডভ্যানকে থামানোর জন্য সংকেত দেয়। পরে কাভার্ডভ্যানটি তল্লাশি চালিয়ে ১ লক্ষ ৩৩হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চালক যশোরের বেনাপোলের ছোট আচঁড়া গ্রামের মোঃ সোহরাবের পুত্র মোঃ আজমির আলী (৩০) কে আটক করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার (বিএন) খন্দকার মুনিফ তকি জানান,এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা,কাভার্ড ভ্যান এবং আটককৃত ইয়াবা পাচারকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ###