হেলাল উদ্দিন : হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে।
৭মার্চ সকালে ইউনিয়ন আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন আ’লীগের নেতৃবৃন্দ।
বিকাল সাড়ে ৪টায় দরগাস্থ অস্থায়ী কার্যালয়ে ইউনিয়ন আ’লীগের সহসভাপতি ছালেহ আহমদ মেম্বারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুগ্নসাধারণ সম্পাদক মোস্তাক আহমদ সাকীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। এসময় বক্তব্য রাখেন, ইউনিয়ন আ’লীগের সহসভাপতি আবুল মনজুর মেম্বার, আব্দুল গফ্ফার, বশির আহমদ মেম্বার,কৃষি ও সমবায় সম্পাদক সোলতানুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক মৌলভী জামাল আহমদ, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক বাদশা মিয়া, দপ্তর সম্পাদক মাহাবুবর রহমান, র্ধম সম্পাদক মৌলভী মোহাম্মদ মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক রেহেনা আক্তার, মুক্তিযোদ্ধা সম্পাদক আবু শমা, শ্রম সম্পাদক মমতাজ আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক নুরুল হাসান, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডাঃ মধু কুমার শর্মা, সাংগঠনিক সম্পাদক ডাঃ নুর মোহাম্মদ নুরু, সদস্য আব্দুল খালেক সওদাগর, সহঅর্থ সম্পাদক মোঃ ইমরান, ১নং ওয়ার্ড সভাপতি সোলতান আহমদ, সাধারণ সম্পাদক তাসনিম মাহমুদ, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আমিন কালু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মৌলভী শাকের আহমদ, সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আয়ুব খাঁন, সাধারণ সম্পাদক আনেয়ার হোসেন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক জলাল উদ্দিন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিক আদনান, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাষ্টার হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ কাসেম সাও:, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হোছাইন, সাধারণ সম্পাদক আবুল হোছাইন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম, সদস্য এমদাদ উল্লাহ, মোঃ ইদ্রিস, কামাল হোসেন, জামাল হোসেন, আব্দুল খালেদ,মোহাম্মদ হোসন,মোহাম্মদ রফিক ও রশিদ আহমদ, আবুল কালাম ও রশিদ আহমদ প্রমূখ।
বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের বিভিন্ন দিক তুলে ধরেন এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জাতির পিতার অবদানের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। তিনি সবাইকে জাতির পিতার আদর্শকে ধারণ করে কাজ করার আহবান জানান।
