হ্নীলায় মডার্ণ হারবাল ফুড প্রোডাক্ট নলেজ এন্ড সেলস মোটিভেশন ট্রেনিং সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

ফরিদুল আলম : হ্নীলায় হারবাল চিকিৎসক এবং ঔষধ বিক্রেতাদের নিয়ে এমএক্সএন মর্ডাণ হারবাল ফুড প্রোডাক্ট নলেজ এন্ড সেলস মোটিভেশন ট্রেনিং সম্পন্ন হয়েছে।

২৯ফেব্রæয়ারী সকাল ১০টায় হ্নীলা পুরান ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মেসার্স হ্নীলা মেডিসিন সেন্টারের ব্যবস্থাপনায় মর্ডাণ হারবাল গ্রæপের প্রোডাক্ট নলেজ এন্ড সেলস মোটিভেশন ট্রেনিং অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মর্ডাণ হারবাল গ্রæপের ঢাকা চীপ মেডিকেল অফিসার ডাঃ আসাদুজ্জামান খান জুয়েল। মর্ডাণ হারবাল ফুড প্রোডাক্ট নিয়ে স্বাগত বক্তব্য রাখেন হ্নীলা মেডিসিন সেন্টারের স্বাত্তাধিকারী মাওলানা আনোয়ার হোসাইন। মর্ডাণ হারবাল গ্রæপের প্রোডাক্ট নিয়ে বিশদ আলোচনা করে মেডিকেল অফিসার ডাঃ নিপুন চাকমা, হাকিম মোঃ সেলিম প্রমুখ। এরপর অত্র কোম্পানীর ২শ ৬২টি প্রোডাক্ট নিয়ে প্রশিক্ষণে অংশ-গ্রহণকারীদের প্রশ্ন উত্তর পর্ব এবং মূল্যায়নের মাধ্যমে এই ট্রেনিংয়ের সমাপ্তি ঘোষণা করা হয়। ###