উখিয়ায় ২দিনব্যাপী নিরাপদ পান উৎপাদন ও প্রযুক্তি ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

ফারুক আহমদ : আধুনিক চাষাবাদ ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অধিক ফলন উৎপাদন সম্ভব। এতে করে উৎপাদন খরচ পুষিয়ে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। তাই চাষিদের কে বৈজ্ঞানিক উপায়ে কৃষি শস্য উৎপাদ বাড়াতে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে।
উখিয়ায় দু’দিনব্যাপী নিরাপদ পান উৎপাদন ও প্রযুক্তি ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার কৃষি বিভাগের উপ-পরিচালক মোঃ আবুল কাশেম এ কথা বলেন।
শনিবার উখিয়া উপজেলা পরিষদ হলরুমে নিরাপদ পান উৎপাদন প্রযুক্তি সম্প্রসারণ কর্মসূচির আওতায় অনুষ্ঠিত কৃষক প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়। উপসহকারী কৃষি কর্মকর্তা নিউটন চৌধুরী পরিচালনায় উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন কক্সবাজার কৃষি বিভাগের জেলা প্রশিক্ষক শামসুল আলম, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা, সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষনার্থীদের মাঝে বক্তব্য রাখেন পান চাষী মাহবুবুর রহমান ও আবু তাহের।
কর্মশালায় পান চাষে জায়গা নির্বাচন, আধুনিক পদ্ধতিতে চারা রোপন, চারা শোধন,জৈবিক উপায় রোগ বালাই প্রতিরোধ ও পোকামাকড় দমন বিষয়ে ধারণা দেওয়া হয়েছে। প্রশিক্ষণে ৩০ জন পান চাষী অংশগ্রহণ করেন। ##