মুহাম্মদ জাহাঙ্গীর আলম : হোয়াইক্যংয়ে এনজিও সংস্থা কোস্টট্রাস্টের উদ্যোগে হোস্ট কমিউনিটি এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে সামাজিক সংযোগ বৃদ্ধি প্রকল্পের শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।
১৯ ফেব্রæয়ারী দুপুর ১২টায় হোয়াইক্যং কাঞ্জরপাড়া হাইস্কুল হল মিলনায়তনে ‘‘হোস্ট কমিউনিটি এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে সামাজিক সংযোগ বৃদ্ধি প্রকল্পের শেয়ারিং মিটিং’’ ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
কোস্টট্রাস্ট কর্মকর্তা নুর মোহাম্মদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা ফেরদৌস আহমদ জমিরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোয়াইক্যং আল আছিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল চৌধুরী মুসা, হ্নীলা জমিরিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদুল আলম নুরী, হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ.ন.ম তৌহিদুল মাশেক তৌহিদ, হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌঃ আব্দুল মান্নান, কাঞ্জর পাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ রফিকুল আলম, হোয়াইক্যং ১নং ওয়ার্ড ইউপি মেম্বার জালাল আহমদ।
এই প্রকল্পের সার্বিক কার্য্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন কোস্টট্রাস্টের মনিটরিং অফিসার মোঃ ইলিয়াছ হোসাইন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হ্নীলা ইউপির সংরক্ষিত মহিলা মেম্বার মর্জিনা আক্তার ছিদ্দিকী, সংবাদকর্মী জসিম উদ্দিন টিপু প্রমুখ। শেষে উপরোক্ত বিষয়ে ভিডিও চিত্র উপস্থাপন করেন তাজুল ইসলাম রনি। ###
