হ্নীলায় চেয়ারম্যান গোল্ডকাপ নাইন সেট ফুটবল টূর্ণামেন্টে হোয়াব্রাং-খারাংখালীর খেলা ড্র

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বার্তা পরিবেশক : হ্নীলায় চেয়ারম্যান গোল্ডকাপ নাইন সেট ফুটবল টূর্ণামেন্টের ৬ষ্টতম খেলা ১-১ গোলে ড্র হয়েছে।

২৯ জানুয়ারী বিকাল ৪টায় হ্নীলা আলীখালী রাস্তার মাথা সংলগ্ন স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত রাশেদ চেয়ারম্যান গোল্ডকাপ নাইন সেট ফুটবল টূর্ণামেন্টের ৬ষ্ট দিনের খেলা খারাংখালী এবং হোয়াব্রাং দলের মধ্যে অনুষ্ঠিত হয়।
প্রধান রেফারী আবছার মাহমুদ, সহকারী রেফারী মোঃ সোহেল ও শাহাবুদ্দিনের পরিচালনায় খারাংখালী ফুটবল টিম ১-০ গোলে এগিয়ে যায়। মধ্য বিরতির পর ২য়ার্ধ্বের খেলা চরম উত্তেজনায় এগিয়ে চলাকালীন শেষের দিকে হোয়াব্রাং টিম ১টি গোল করে ১-১ গোলে সমতা ফেরান। এরপর সময় শেষ হয়ে আসায় প্রধান রেফারী লম্বা বাঁশি বাজিয়ে খেলার সমাপ্তি ঘোষণা করলে খেলা ড্র হয়ে যায়।
খেলায় উপস্থিত বিচারকদের রায়ে চৌকষ নৈপূন্য প্রদর্শন করায় খারাংখালী দলের সাকিবকে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কারে ভূষিত করা হয়।