উপজেলা মাসিক আইন শৃংখলা কমিটির সভায় ডিবি পুলিশ ও স্থানীয় পুলিশ কর্তৃক ইয়াবা আটকের নামে হয়রানী ও নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

মোঃ আশেক উল্লাহ ফারুকী, টেকনাফ :
স্থানীয় সরকার (এলজিইডি) প্রকৌশল দপ্তর উন্নয়ন, প্রকল্প বাস্তবায়ন দপ্তরের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং উপজেলা পরিষদ বিভিন্ন দপ্তরের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে আলোচনা পর্যালোচনা, জবাবদিহিতা, পুলিশী হয়রানী, অপহরণ, যানজাট, ডিবি পুলিশ কর্তৃক ইয়াবা উদ্ধারের নামে হয়রানী, ইয়াবা, টহল পুলিশ জোরদার, পৌরসভায় ভাসমান মানুষ, ৮০ হাজার মানুষের বসবাস, নিত্যদ্রব্যপণ্যের দাম বৃদ্ধি, দোকানের মূল্য তালিকা প্রদর্শন ও অস্ত্র উদ্ধার সংক্রান্ত বিষয়ে ব্যাপক আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

উপজেলা মাসিক উন্নয়ন সমন্নয়, আইন শৃংখলা ও চোরাচালান ট্রাসকফোর্স কমিটির সভা টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনের ১৩ জুলাই সকাল ১১টায় এ ৩টি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা উন্নয়ন সমন্নয় কমিটির সভায় সভাপতিত্ব করেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ এবং আইন শৃংখলা ও চোরাচালান প্রতিরোধ ট্রাসকফোর্স কমিটির এ ২টি সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহেদ হোসেন সিদ্দিকী, বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ রফিক উদ্দীন, তাহেরা আক্তার মিলি, পৌর মেয়র হাজী মোঃ ইসলাম, টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান মিয়া, হ্নীলা ইউপি চেয়ারম্যান এইচকে আনোয়ার ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব সোনা আলী ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, বিজিবি, রাজনৈতিক দলের নেতা ও সংবাদকর্মী।

অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ বলেন, কক্সবাজার ডিবি ও পুলিশ ইয়াবা আটকের নামে সাধারণ মানুষের উপর হয়রানীর উদ্ধোগ প্রকাশ করেন।

অপর দিকে নির্বাহী অফিসার মোঃ জাহেদ হোসেন ছিদ্দিকী বলেন, নিত্যপণ্যের দাম বেশী ও দোকানে মূল্য তালিকা প্রদর্শন এবং বিভিন্ন দপ্তরের উন্নয়ন কার্যক্রম জনগণের দুরগড়ায় পৌছে দেয়ার উপর গুরুত্বরূপ করেন।

পৌর মেয়র হাজী মোঃ ইসলাম বলেন, পাখির ন্যায় উড়ে ইয়াবা আসছে এবং বিনিময়ে বাংলা টাকা পাচার হয়ে যাচ্ছে। এছাড়া পৌরসভায় ভাসমান জনসংখ্যা বৃর্দ্ধি পাচ্ছে।

অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন, উপজেলা চেয়ারম্যান অফিস সহকারী সৈয়দ মোঃ মামুন ও উপজেলা নির্বাহী দপ্তরের অফিস সহকারী।