সংবাদ বিজ্ঞপ্তি : ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া) বান্দরবান জেলার লামা আলী কদম শাখার বার্ষিক নির্বাচন ও আনন্দ ভ্রমণ ১৭/০১/২০২০ ইং অত্যন্ত আনন্দঘন পরিবেশে রামু রাবার বাগানে সংগঠন এর ভারপ্রাপ্ত সভাপতি আহমদ রাকিবের সভাপতিত্বে সাধারন সম্পাদক মোঃআব্দুল করিমের সঞ্চালনায় সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ফারিয়া’র ১ম সহ সভাপতি জনাব আবু সুফিয়ান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (পিএমএ) উখিয়া-টেকনাফ এর চেয়ারম্যান জনাব মোঃশাহ আলম,লামা-অালীকদম ফারিয়ার প্রধান উপদেষ্টা বাবু রতন দত্ত,সহকারী উপদেষ্টা এ.এম.ইনজামাম,সহকারী উপদেষ্টা মোঃমিনহাজ উদ্দীন প্রমুখ।
নির্বাচনে ২০২০ সেশনের জন্য সভাতি মোঃআব্দুল মোঃ আবদুল করিম, সহসভাপতি আহমদ রাকিব, সাধারন সম্পাদক লিটন দাশ, অর্থ ও সাংগঠনিক সম্পাদক মোঃসাখাওয়াত হোসেন, প্রচার ও দপ্তর সম্পাদক মোবাশ্বের হোসেন সুমন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মোঃঅনিক মির্জা নির্বাচিত হন।
নির্বচিত সকলের জন্য প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন লামা আলিকদম ফারিয়ার সদ্য সাবেক সভাপতি মাহমুদুল হক।
এছাড়াও বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার সভাপতি শফিক রহমান এবং সেক্রেটারি শফিউর রহমান নবনির্বাচিত নের্তৃবৃন্দ এর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
