২২ জানুয়ারী সেতুমন্ত্রীর চকরিয়া কলেজের জনসভা প্রমাণিত হবে চকরিয়া-পেকুয়ার মাটি আলীগের ঘাঁটি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

এম.জিয়াবুল হক, চকরিয়া :
বাংলাদেশ আওয়ামীলীগ চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়ন শাখার দ্বিতীয় মেয়াদে নবনির্বাচিত সভাপতি রেজাউল করিম সেলিম ও সাধারণ সম্পাদক খ.ম. আওরঙ্গজেব বুলেটসহ ইউনিয়ন আওয়ামীলীগের নতুন কমিটির সংবর্ধনা গতকাল শুক্রবার (১৭ জানুয়ারী) ছিকলঘাট স্টেশন চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধার সন্তান রেজাউল করিম সেলিমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।
লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খ.ম বুলেটের সঞ্চালনায় সংবর্ধনা সমাবেশে প্রধান বক্তা ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মুজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক জেলা পরিষদ সদস্য লায়ন কমরউদ্দিন আহমদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগ নেতা ওসমান গণি, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম, যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সিনিয়র সভাপতি মো.ওয়ালিদ মিল্টন, কাকারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আবু মুছা, আবছার উদ্দিন মাহমুদ, আমির উদ্দিন বুলবুল, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা আওয়ামীলীগের সদস্য নুরুল আবছার সওদাগর, প্যানেল চেয়ারম্যান নেছারা বেগম, সাবেক মেম্বার সামসুল আলম, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম, আওয়ামীলীগ নেতা লায়ন আলমগীর চৌধুরী, আমির হোসেন আমু, হাবিব খান বেদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তারেকুল ইসলাম চৌধুরী, অর্থসম্পাদক আজিজুল হক প্রমুখ।এছাড়াও অনুষ্ঠানে ইউনিয়ন ও সকল ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদক এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা সমাবেশে প্রধান অতিথি আলহাজ জাফর আলম এমপি বলেছেন, সম্মেলনের মাধ্যমে চকরিয়া-পেকুয়া উপজেলা আওয়ামীলীগের প্রতিটি ইউনিটকে ঢেলে সাজানো হবে। নতুন কমিটি নেতা নির্বাচনের ক্ষেত্রে দলের জন্য নিবেদিত ও ত্যাগী নেতাকর্মীদেরকে যথাযথ মুল্যায়ন করতে হবে। দলের ঐক্যের প্রয়োজনে সকল ধরণের ভেদাভেদ ভুলে আওয়ামীলীগের সকলস্তরের নেতাকর্মীদেরকে এক কাতারে এসে কাজ করতে হবে। এটি সভানেত্রী শেখ হাসিনার নির্দেশ।
তিনি বলেন, আগামী ২২ জানুয়ারী চকরিয়া আসছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। এদিন তিনি চকরিয়া কলেজ মাঠে আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষন দেবেন। আমরা চাই ২২ জানুয়ারির জনসভাটি জনসমুদ্রে পরিণত করতে। সেইলক্ষ্যে চকরিয়া-পেকুয়া উপজেলা, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগ এবং সহযোগি সংগঠনের নেতাকর্মীরা সবধরণের প্রস্তুতি নিয়েছেন। সেতুমন্ত্রীর জনসভা প্রমাণিত হবে চকরিয়া-পেকুয়ার মাটি আওয়ামীলীগের ঘাটিঁ, শেখ হাসিনা তথা নৌকার ঘাঁিট।
স্থানীয় সুত্রে জানা গেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর প্রথম কক্সবাজারের চকরিয়ায় আসছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্ততি গ্রহণ করেছে চকরিয়া উপজেলার আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। তার আগমনকে ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে আওয়ামীলীগের নেতা-কর্মীদের মাঝে। এজন্য পথে পথে নির্মাণ করা হচ্ছে অর্ধ-শতাধিক তোরণ।
এছাড়া চকরিয়া পৌরশহরের প্রাণকেন্দ্রেসহ গুরুত্বপূর্ণ স্থানে লাগানো হচ্ছে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড। সবমিলে ২২ জানুয়ারী বুধবার চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নস্থ চকরিয়া সরকারি কলেজ মাঠে সংবর্ধনা সভা সফল করতে নেয়া হয়েছে ব্যাপক প্রস্ততি। এই সংবর্ধনা সভায় চকরিয়া-পেকুয়া থেকে অন্তত কয়েক লক্ষাধিক মানুষের সমাগম হবে।
দলীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে চকরিয়া সরকারি কলেজ মাঠে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া দলের কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য রাখবেন।
জানা গেছে, কক্সবাজার থেকে চকরিয়া উপজেলায় ঢুকার পথ খুটাখালী থেকে শুরু করে আজিজনগর পর্যন্ত মহাসড়কের ১৯ কিলোমিটার এলাকা জুড়ে অর্ধ-শতাধিক শুভেচ্ছা তোরণ নির্মাণ করা হচ্ছে। এছাড়া প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যানার, পোস্টার লাগানো হবে। সেই সাথে সংবর্ধনাসভা সফল করার লক্ষ্যে চকরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ইউনিয়ন পর্যায়ে কর্মী সভা করছে। এছাড়া আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক প্রস্ততি নিয়েছে উপজেলা ও পুলিশ প্রশাসন। ওবায়দুল কাদেরের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ##