টেকনাফ উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

মোঃ আরাফাত সানি, টেকনাফ::

সোমবার ১৩ জানুয়ারী সকাল ১১টায় টেকনাফ উপজেলা মিলনায়তনে আইনশৃঙ্খলা মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর, জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ শফিক মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মৌলানা ফেরদৌসী আহমদ জমিরি, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, জেলা আওয়ামী লীগের সদস্য সোনা আলী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জহির হোসেন এমএ, সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, বাহারছড়া ইউপি চেয়ারম্যান মৌঃ আজিজ উদ্দিন, হ্নীলা ইউপির চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার আবছার উদ্দিন, টেকনাফ সদর প্যানেল চেয়ারম্যান রানু আক্তার, উপজেলা কমিনিউটি পুলিশিং এর সাধারণ সম্পাদক আবুল কালাম সহ বিজিবি ও কোস্ট গার্ড এর বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন,পাসপোর্ট ভেরিফিকেশনের নামে হয়রানি এবং
হ্নীলা এবং হোয়াইক্যং ইউনিয়ন ইয়াবা ব্যবসা বৃদ্ধি পেয়েছে।

মাদক বিরোধী অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের দমনের পাশাপাশি নিরীহ কোন মানুষ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে সর্তক থাকার আহ্বান জানান।

এছাড়া মানবিক কারণে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের চলাফেরা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি জানানো হয়।