টেকনাফে মুজিববর্ষের ’ক্ষণগণনা’ উদ্বোধন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

শামসু উদ্দীন. টেকনাফ :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম শতবাষিকী উপলক্ষ্যে কক্সবাজারের টেকনাফে “ক্ষণগণনা” উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারী) বিকাল ৫ টা ১৮ মিনিটে ঢাকা জাতীয় প্যারেড স্কয়ার মাঠে ‘জয় বাংলা’ শ্লোগানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম শতবাষিকীর আনুষ্টানিক উদ্বোধনের পর পরই টেকনাফ উপজেলা পরিষদ শহীদ মিনার প্রাঙ্গনে বেলুন উড়িয়ে মুজিববর্ষের “ক্ষণগণনা” শুরু হয়।

এতে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ ও টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম, সহকারি কমিশনার ভূমি মুহাম্মদ আবুল মনসুর, উপজেলা আওয়ামীলীগ নেতা জহির হোসেন এমএ, পৌর-আওয়ামীলীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী, টেকনাফ পৌর-যুবলীগের আহবায়ক তোয়াক্কুল হোসেন চৌধুরী, টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ সোলতান মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না, পৌর ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহীন, সাধারন সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম বাবুলসহ অনেকে।

এর আগে টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।