মরিচ্যার আমির হামজা সিকদারের মৃত্যুতে উখিয়া বিএনপির শোক প্রকাশ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : সাবেক ছাত্রদল নেতা, বর্তমান কক্সবাজার জেলা যুবদলের সদস্য সাজেদুল ইসলাম লিটনের পিতা আমির হামজা সিকদার (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। শনিবার ২৩ মার্চ সকাল সাড়ে ৯ টারদিকে কক্সবাজার শহরের ডিজিটাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। উখিয়া মরিচ্যার প্রবীন সমাজসেবক আমির হামজা সিকদারের মৃত্যুতে এক বার্তায় পরিবারের সকলের প্রতি সমবেদনা জানিয়ে,গভীর শোক ও দুঃখ্য প্রকাশ করেছেন উখিয়া উপজেলা বিএনপি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরীসহ বিএনপি, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। শনিবার বিকেল ৫ টায় উত্তর বড়বিল কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে মরহুমের পরিবার জানিয়েছেন।