টেকনাফ টুডে’র ৬ষ্ঠ বর্ষে পদার্পণে শুভেচ্ছা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডটকম : অগনিত পাঠকের আস্থা ও ভালবাসা নিয়ে ৫ম বর্ষ পেরিয়ে ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করেছে সীমান্তের সর্বশেষ খবর শ্লোগান নিয়ে এগিয়ে চলা অনলাইন নিউজ পোর্টাল “টেকনাফ টুডে ডটকম”।

৬ষ্ঠ বর্ষে পদার্পণে টেকনাফ টুডে ডটকম এর সকল পাঠক, সংবাদদাতা, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা।

অতীতের মতো আগামী দিন গুলোতেও আমরা বস্তুনিষ্ট ও সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের উৎসাহ ও প্রেরনা আমাদের শক্তি। সেই সাহস নিয়েই আমরা সত্য প্রকাশ করে যাই।

সীমান্তের শীর্ষ অপরাধ মাদক ও মানব পাচারের বিরুদ্ধে আমরা সর্বদা সোচ্চার থাকার পাশাপাশি কোন অন্যায় অপরাধের সাথে টেকনাফ টুডে ডটকম কখনো আপোষ করেনি।

আমরা সত্য কে সত্য বলেছি মিথ্যাকে বলেছি মিথ্যা। এই জন্য অনেক ঝুঁকি মাথায় নিয়ে কাজ করতে হয়েছে। তবু আমরা সত্য প্রকাশে অবিচল থেকেছি।

আমাদের পথ চলায় আপনাদের দোয়াই কাম্য।

পরিশেষে সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।

শুভেচ্ছান্তে
টেকনাফ টুডে ডটকম পরিবার।

  • টেকনাফ টুডে
  • টেকনাফ টুডে’র ৫ম বর্ষপূর্তি
  • বর্ষপূর্তি