নিজস্ব প্রতিনিধি : টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মো. হাসান (৩২) ওরফে কমিটি হাসান ওরফে সোর্স হাসানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত পৌনে ৮টার দিকে টেকনাফ স্থল বন্দর সংলগ্ন দমদমিয়া ১৪ নং ব্রীজ এলাকা হতে পুলিশ তার লাশ উদ্ধার করে ।
অজ্ঞাত দুর্বত্তরা তাকে এলোপাতাড়ী কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে সটকে পড়ে।
নিহত হাসান নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের সি ব্লকের আব্দু সালামের ছেলে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করেছেন ।
বিস্তারিত আসছে…
