টেকনাফে ১লাখ ৩৪হাজার ৮শ ইয়াবা বোঝাই বোটসহ সাবরাং এলাকার ৮জন মাদক পাচারকারী আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফের সেন্টমার্টিন কোস্টগার্ড জওয়ানেরা ছেঁড়াদ্বীপ সংলগ্ন সাগর এলাকায় অভিযান চালিয়ে ১লাখ ৩৪হাজার ৮শ ইয়াবা বোঝাই বোটসহ সাবরাং এলাকার ৮জন মাদক পাচারকারীকে আটক করেছে।

সুত্র জানায়,গত ১৭ ডিসেম্বর (শুক্রবার) রাত সোয়া ৮টারদিকে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের সেন্টমার্টিন বিসিজি ষ্টেশন কমান্ডার লেঃ শাকিব মেহেবুবের নেতৃত্বে টহল দেওয়ার সময় একটি সন্দেহভাজন বোটকে থামানোর জন্য সংকেত দেয়। তখন বোটটি দিক পরিবর্তন করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে বোটটি জব্দ করা হয়। এরপর বোটটি তল্লাশী করে ১লাখ ৩৪হাজার ৮শ পিস ইয়াবাসহ সাবরাং মাঝির পাড়ার মোঃ হারুন (৪০), পূর্ব উত্তর পাড়ার সাব্বির আহমেদ (৪০), মাঝির পাড়ার মোঃ সলিমুল্লাহ (৫০), মোঃ সফিকুল্লাহ (৩৫), মোঃ আলী (৬০), মোঃ হাসেম (২২), মোঃ হাসান (২৩) এবং মোঃ সফিকুর (৩৫) কে গ্রেফতার করা হয়েছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন খন্দকার মুনিফ তকি জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত বোট, ইয়াবা ও ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

এদিকে এখনো মৎস্য শিকারের আড়ালে মাদক পাচারে জড়িত বোট মালিককে শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবী উঠেছে। ###