জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে চকরিয়া উপজেলা শ্রেষ্ঠ এসএমসি সভাপতির শুভেচ্ছা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

নিজস্ব প্রতিবেদক : অনুষ্ঠিতব্য প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার সার্বিক কার্যক্রম ও উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষাখাতের অগ্রগতি উন্নয়ন দেখতে জেলার কুতুবদিয়া ও পেকুয়া উপজেলার একাধিক পরীক্ষা কেন্দ্র পরির্দশন করেছেন কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম ও সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল আজম।
গতকাল বুধবার সকালে পেকুয়া উপজেলা সদরে পৌঁছে প্রথমে সদর ইউনিয়নের মধ্যম মেহেরনামা, শীলখালী উচ্চ বিদ্যালয়, উত্তর মেহেরনমা, বারবাকিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং দুপুরে উপজেলা সদরস্থ জিএমসি ইন্সটিউট পরীক্ষা কেন্দ্র পরির্দশন করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম। একই সময়ে কুতুবদিয়া উপজেলার ছমিদিয়া আলীম মাদরাসা ও কুতুবদিয়া আর্দশ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা কার্যকম পরিদর্শন করেন সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল আজম।
এদিন বিকালে ফেরার পথে চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় পরির্দশন করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম ও সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল আজম। ওইসময় তাদেরকে স্বাগত জানান চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার। পরে জেলা শিক্ষা কর্মকর্তা চকরিয়া উপজেলার অনুষ্ঠিতব্য পিইসি পরীক্ষা এবং প্রাথমিক শিক্ষা ব্যবস্থার অগ্রগতি সর্ম্পকে অবগত হন। তাদের সামনে চকরিয়া উপজেলার প্রাথমিক শিক্ষার অগ্রগতি এবং শিক্ষাপ্রতিষ্ঠান সমুহের উন্নয়ন ও সমস্যা সংক্রান্ত বিশদ বর্ণনা তুলে ধরেন উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার।
একই সময়ে চকরিয়া উপজেলা শিক্ষা বিভাগের অবস্থানকালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম ও সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল আজমের সঙ্গে সাক্ষাত পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন ২০১৯ সালে চকরিয়া উপজেলার নির্বাচিত শ্রেষ্ঠ এসএমসি সভাপতি ও কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি সাংবাদিক এম.জিয়াবুল হক।
শুভেচ্ছার জবাবে ওইসময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম দায়িত্ব পালনকালীন সময়ে লেখাপড়ার মানন্নোয়ন ও অবকাঠামোগত উন্নয়নে বিদ্যালয়ের সুন্দর পরিবেশ নিশ্চিতে অবদান রাখায় চকরিয়া উপজেলার শ্রেষ্ঠ এসএমসি সভাপতি সাংবাদিক এম জিয়াবুল হককে ধন্যবাদ জানান।
তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি জনপদে প্রাথমিক শিক্ষার মানন্নোয়ন এবং মেধানির্ভর লেখাপড়া নিশ্চিতের মাধ্যমে নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরকে দক্ষ মানব সম্পদ তৈরীতে বদ্ধপরিকর। সেইলক্ষ্যে সরকার শহর থেকে গ্রাম সবখানে শিক্ষার অগ্রগতি উন্নয়নে কাজ করছেন। সরকারের অভিষ্ঠ লক্ষ্য অর্জনে প্রতিটি বিদ্যালয়ে শিক্ষকমন্ডলীর পাশাপাশি এসএমসি কমিটির সংশ্লিষ্টরা যতেষ্ঠ অবদান রাখছেন। এই ধারা সবাইকে অব্যাহত রাখতে হবে।
তিনি শ্রেষ্ঠ এসএমসি সভাপতি সাংবাদিক জিয়াবুলকে উপদেশ দিয়ে বলেন, মফস্বল জনপদের শিক্ষাপ্রতিষ্ঠান সমুহ এখনো নানা সমস্যায় জর্জড়িত। তাই এসব এলাকায় প্রাথমিক শিক্ষার অগ্রগতি উন্নয়নে স্থানীয় শিক্ষানুরাগী সবাইকে এগিয়ে আসতে হবে। লেখাপড়ার মানন্নোয়ন ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করতে হবে। তাতে দেশ ও জাতি উভয়ে উপকৃত হবে।
জেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে ওইসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার মহোদয়, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক সমকালের সাংবাদিক এমআর মাহমুদ, প্রেসক্লাবের কার্যকরি সভাপতি দৈনিক কালেরকণ্ঠ ও আজাদীর সাংবাদিক ছোটন কান্তি নাথ, প্রেসক্লাবের প্রচার সম্পাদক দৈনিক সংবাদ প্রতিদিন ও সাঙ্গু পত্রিকার সাংবাদিক মনছুর আলম রানা প্রমুখ।##