ফরিদুল আলম : টেকনাফের হ্নীলায় র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়, গত ১৮ মার্চ বিকাল সাড়ে ৩টারদিকে কক্সবাজার র্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা হোয়াব্রাং নূরানী মাদ্রাসার সামনে পাঁকা রাস্তার নিকট অভিযান চালিয়ে হোয়াব্রাং এলাকার মৃত কালা মিয়ার পুত্র মোহাম্মদ ইসমাইল (৩৬) এবং বদি আলমের পুত্র আবদুর রশিদ (৩৫) কে গ্রেফতার করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে তাদের দেহ তল্লাশী করে ৪হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মোঃ শামসুল আলম খান জানান, ধৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় করা হয়েছে। ###
