মুহাম্মদ জাহাঙ্গীর আলম : সেন্টমার্টিন কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে ইয়াবাসহ দমদমিয়ার এক মাদক কারবারীকে আটক করেছে।
সুত্র জানায়, ১৬ নভেম্বর ভোররাত রাত ২টায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ সিজি স্টেশনের একটি বিশেষ টহল দল ছেড়াঁদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে একটি শপিং ব্যাগে থাকা ১০ হাজার পিস ইয়াবাসহ হ্নীলা দমদমিয়া এলাকার মৃত কাছিমের ছেলে মাদক কারবারী হামিদ হোসেন(৩০) কে আটক করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ শাহ জিয়া সত্যতা নিশ্চিত করেন। ##
