নিজস্ব প্রতিবেদক : চবি ভর্তিযুদ্ধে শিক্ষার্থীদের জন্য টেকনাফ সমিতির সহযোগিতায় চুসাটের গৃহীত কর্মসূচি সফলভাবে সম্পন্ন।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে সুদূর টেকনাফ উপজেলা হতে আগত ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় অংশগ্রহণ নির্বিঘ্ন করার জন্য “চিটাগাং ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব টেকনাফ- (চুসাট)” এর গৃহীত কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে চুসাটকে সার্বিক সহযোগিতা প্রদান করে ‘টেকনাফ সমিতি চট্টগ্রাম’। চুসাট কর্তৃক গৃহীত এই কর্মসূচির মধ্যে ছিল টেকনাফের শতোর্ধ্ব পরীক্ষার্থী এবং অভিভাবকদের জন্য ফ্রি বাস সার্ভিস, সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালের নাস্তা সহ প্রতিজন পরীক্ষার্থীকে স্ব-স্ব পরীক্ষা কেন্দ্রে পৌঁছিয়ে দেওয়া থেকে শুরু করে শহরে ফিরে আসা পর্যন্ত যাবতীয় সাহায্য প্রদান। তাছাড়া ক্যাম্পাসে অবস্থান করতে ইচ্ছুক পরীক্ষার্থীদেরকে নিরাপদে হলে অবস্থান করার সুযোগ করে দেওয়ার পাশাপাশি ফলাফল প্রকাশের পর তা সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের অবহিত করার কাজও সম্পন্ন করেছে চুসাট। পরীক্ষা চলাকালীন এই কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চুসাটের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ভর্তি পরীক্ষা সংক্রান্ত ব্যবস্থাপনা কমিটির আহবায়ক দিদারুল আলম আকাশ। আর সম্পূর্ণ কর্মসূচী তদারকি করেছেন চুসাটের সভাপতি- জনাব রবিউল আলম রবি এবং সাধারণ সম্পাদক- জনাব নেওয়াজ মোর্শেদ রাসেল। ভর্তি পরীক্ষা শুরুর সপ্তাহখানেক আগে চুসাট’র প্রচার সম্পাদক মু. ইদ্রিস খান মুরাদ ও আপ্যায়ন সম্পাদক সালাউদ্দীন আজাদের সমন্বয়ে এক বিশেষ ‘রেজিস্ট্রেশন টিম’ গঠন করে চুসাট; যেখানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০৩ জন ভর্তিচ্ছু তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করে। চুসাট’র এই বিশেষ সেবা সম্পর্কে জানতে চাইলে চুসাট সভাপতি রবিউল আলম রবি বলেন- “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার এক বুক স্বপ্ন নিয়ে সুদূর টেকনাফ থেকে আসা ছোট ভাই-বোনেরা যাতায়াত, অবস্থান সহ বিভিন্ন সমস্যার কারণে সুষ্ঠুভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে না। যার প্রভাব পড়ে
