সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের স্তব্ধ করে জাপানের জয়

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : চার বারের বিশ্ব চ্যাম্পিয়নদের স্তব্ধ করে জাপানের জয়। ২-১ গোলে প্রথমবারের মতো জার্মানিকে হারিয়েছে জাপান। এর আগে দুবারের দেখায় ১টি হেরেছে আরেকটি ড্র হয়েছে। আর্জেন্টিনা-সৌদি আরব ম্যাচসহ চলতি বিশ্বকাপে টানা দুদিন অঘটন ঘটেছে। পুরো ম্যাচে দাপট ছিল জার্মানদের। কিন্তু দ্বিতীয়ার্ধে জাপান খেলে দুর্দান্ত। ৭৫ মিনিট থেকে শেষ পর্যন্ত ২ গোল দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে। ৩২ মিনিটে গুন্ডোগানের পেনাল্টি থেকে করা গোলে এগিয়ে যায় জার্মানি। ডোনের গোলে সমতা আনতে জাপানকে অপেক্ষা করতে হয় ৭৫ মিনিট পর্যন্ত। আর ৮৩ মিনিটে দ্বিতীয় গোল দিয়ে নিশ্চিত করে জয়। যোগ করা সময়ের শেষ মুহুর্তেও সুযোগ পেয়েছিল জাপান। অল্পের জন্য পায়নি গোল। প্রথমার্ধে ১টি আক্রমণ করা জাপান দ্বিতীয়ার্ধে জাপান আক্রমণ করে ১১টি! অন্যদিকে জার্মানি দাপটের সঙ্গে খেললেও ৩ পয়েন্ট হারিয়েই মাঠ ছাড়তে হয়েছে। জার্মানি ২৫টি শট নেয় মোট, আর জাপান নেয় ১২টি। ম্যাচের ৭১ শতাংশ বল ছিল জার্মানির পায়ে।
জার্মানি এর আগে কখনোই জাপানের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে খেলেনি। এবারই প্রথম বিশ্বকাপে দেখা হলো তাদের।
japan 2 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এর আগে জাপান ও জার্মানি দুইবার প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল। তার মধ্যে ২০০৪ সালে প্রথম দেখায় জাপান ৩-০ গোলে হেরেছিল। আর ২০০৬ সালে ২-২ গোলে ড্র করেছিল।

জার্মানির একাদশ:
ম্যানুয়েল নয়্যার, নিকো স্লোটারবেক, আন্তোনিও রুদিগার, ডেভিড রাউম, নিকলাস সুলে, থমাস মুলার, ইলকে গুন্দোগান, জোশুয়া খিমিচ, কাই হাভার্টজ, জামাল মুসিয়ালা ও সার্জি সার্জ জিনাব্রি।
জাপানের একাদশ:
শুইচি গোন্দা, মায়া ইয়োশিদা, কৌ ইতাকুরা, ইয়োতো নাগাতোমো, হিরোকি সাকাই, দাইচি কামাদা, আয়ো তানাকা, ওয়াতারু এন্দো, দাইজেন মায়েদা, তাকেফুসা কুবো ও জুনইয়া ইতো।