টেকনাফে স্কুল ফিডিং প্রকল্পের প্রাইমারী শিক্ষার্থীদের নিয়ে চুড়ান্ত কুইজ প্রতিযোগিতা সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : টেকনাফে জাতি সংঘের বিশ্ব খাদ্য কর্মসূচীর সহযোগিতায় মুসলিম এইড (ইউকে) বাস্তবায়নে স্কুল ফিডিং কর্মসূচীর আওতায় টেকনাফ উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে স্বাস্থ্য,পুষ্টি ও পরিস্কার-পরিচ্ছন্নতার উপর চুড়ান্ত কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
৩১ অক্টোবর সকাল ১০টায় উপজেলার মাইমুনা সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরোমে উপজেলার স্কুল ফিডিংয়ের আওতাভূক্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এবং বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নিয়ে চুড়ান্ত উপজেলা পর্যায়ের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পর্যায় অতিক্রম করে আসা ২৮জন প্রতিযোগি কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। এতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করে সাবরাং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিস উল্লাহ এবং লেঙ্গুরবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসাইন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ উপলক্ষ্যে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠান স্কুল ফিডিং প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অতিথি ফিল্ড মনিটর শিপিকা রায়ের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এমদাদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশিসবোস। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডব্লিউএফপি প্রতিনিধি মোঃ আলী হাসান।
অনুষ্ঠান শেষে প্রথম বিজয়ী ঊনছিপ্রাং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র নেজাম উদ্দিন, ২য় সাবরাং বাজার পাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী তাজিম ফেরদৌসী, ৩য় হোয়াইক্যং নয়াপাড়া সিরাজুল ঊলুম ইবতেদায়ী মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্র আজিজুল হাসান, ৪র্থ শাহপরীর দ্বীপ ডাঙ্গর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র মোহাম্মদ সোহেলকে মূল্যবান পুরস্কার বিতরণ করার পাশাপাশি উপস্থিত সবাইকে হাইজিন কিডস বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানের তত্ত¡াবধানে ছিলেন মুসলিম এইডের স্কুল ফিডিং প্রকল্পের সহকারী প্রকল্প সমন্বয়কারী সাইফুল ইসলাম। #