নুরুল করিম রাসেল :
টেকনাফ উপজেলায় হালনাগাদ ভোটার সংখ্যা ১৩২৩৩ জন। গত ২৬ অক্টোবর চলতি ২০১৯ সালের ভোটার হালনাগাদ কার্যক্রমে চুড়ান্ত যাচাই বাছাইয়ের উক্ত তথ্য প্রকাশ করেছে টেকনাফ নির্বাচন অফিস। টেকনাফ নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, টেকনাফের ৬টি ইউনিয়ন ও পৌরসভায় ১৪০৬৭ জনের ফরম পুরন করা হয়েছিল। যাচাই বাছাই কার্যক্রমে ৮৩৪ জনের ফরম বাতিল করা হয়। হালনাগাদকৃত ভোটারদের আজ সোমবার হতে ছবি তোলার কাজ শুরু হয়েছে। সোমবার টেকনাফ সদর ইউনিয়নের ভোটারদের ছবি তোলা শুরু হয়েছে। ২৮ ও ২৯ অক্টোবর টেকনাফ সদর ইউনিয়ন, ৩০-৩১ বাহারছড়া ইউনিয়ন, ২ ও ৩ নভেম্বর হোয়াইক্যং, ৪ ও ৫ হ্নীলা, ৬,৭ ও ৮ নভেম্বর সাবরাং, শাহপরীরদ্বীপ, ০৯-১০ টেকনাফ পৌরসভা ও সর্বশেষ ১২নভেম্বর সেন্টমার্টিন ইউনিয়নের ভোটারদের ছবি তোলা হবে।
ইউনিয়ন অনুযায়ী নতুন অন্তর্ভূক্ত হওয়া ভোটার সংখ্যা হোয়াইক্যং ইউপিতে ২৫৪১ জন, হ্নীলায় ২৫৫৩, সদরে ১৭২৬, সাবরাং ২৮৬১, বাহারছড়া ১৬৯৬, সেন্টমার্টিন ৩০৬ ও পৌরসভায় ১৫৫০জন। প্রসঙ্গত টেকনাফ উপজেলায় বিদ্যমান ভোটার সংখ্যা ১৪৫৮০৮ জন।
