হুমায়ুন রশিদ : টেকনাফ সড়কে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ২২হাজার পিস ইয়াবা বড়িসহ এক রোহিঙ্গা বৃদ্ধাকে আটক করেছে।
১৩ অক্টোবর (রবিবার) সকাল ৭টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের লেদা বিওপির বিশেষ টহলদল জাদিমোরা জাইল্যাঘাটাস্থ সংলগ্ন প্রধান সড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশী চলাকালে শালবাগান ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের জি-৫ বøকের মৃত হোছনের স্ত্রী রহিমা খাতুন (৫৩) হেটে যাওয়ার সময় সন্দেহ হওয়ায় থামানো হয়। এরপর তার দেহ তল্লাশীকালে বুকের মধ্যে অভিনব কায়দায় ফিটিং করা ৬৬লক্ষ টাকা মূল্যমানের ২২ হাজার ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক বৃদ্ধার বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ তাকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সাল হাসান খান (পিএসসি) নিশ্চিত করেন। ###
