ফলোআপ : হ্নীলায় অপহৃত রোহিঙ্গা টমটম চালক মুক্তিপণ দিয়ে ফিরেছে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সাদ্দাম হোসাইন : হ্নীলায় প্রধান সড়ক হতে অপহৃত রোহিঙ্গা টমটম চালককে অমানবিক নির্যাতনের পর মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়েছে রোহিঙ্গা দূবৃর্ত্তরা।

২৭ নভেম্বর রাত সাড়ে ৭টারদিকে লেদা জাফর মার্কেটের পশ্চিমে অপহরণকারী চক্রের সদস্যরা ফেলে দিয়ে চলে গেলে গুরুতর আহত নুর কামাল (২৭) জনসাধারণের সহায়তায় লেদা ক্যাম্পে ফিরে। তাকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে অপহৃতের মা নুর নাহার জানান, অপহরণকারী চক্রের টাকার দাবী মেটাতে আমি ও পুত্র বধুর স্বর্ণ বন্ধক দিয়ে ২৫হাজার এবং নয়াপাড়া ক্যাম্প হতে আমার ভাই থেকে ২৫হাজার টাকা মোট ৫০হাজার টাকা ০১৬৩৪-২৪৮৩১৫ নম্বরে বিকাশ করে দিলে আমার ছেলেকে বেধঁড়ক মারার পর ছেড়ে দেয়। তবে তিনি অপহরণকারীরা স্থানীয় ও রোহিঙ্গাদের সমন্বয়ে গঠিত চক্র বলে মনে করেন।

উল্লেখ্য, ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) বিকাল পৌনে ৪টারদিকে উপজেলার লেদা ২৪নং এলএমএস ক্যাম্পের এ-ব্লকের ২৫৯নং রোমের বাসিন্দা মৃত হামিদ হোছাইনের পুত্র নুর কামাল (২৭) জাদিমোরা এলাকা হতে টমটম চালিয়ে লেদায় আসার পথে কালো একটি মাইক্রো গতিরোধ করে গাড়িতে তুলে হাত-মুখ বেঁধে দেয়। এরপর ০১৬০০১৩৭৯১২ এবং ০১৮৫৯-৭৯৭১৩৮নং থেকে কল করে ৫লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। শেষ পর্যন্ত ছেলের মুক্তির জন্য স্বর্ণালংকার বন্ধক দিতে হল।

এদিকে দূবৃর্ত্ত অপহরণকারী চক্র যেহারে সড়ক পথে যাতায়াতকারী লোকজনকে টার্গেট করছে সেখানে অপরাধীদের দমনের পদক্ষেপ নেওয়া না হলে স্থানীয় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হতে পারে বলে আশংকা করা হচ্ছে। ###