টাকার বিনিময়ে ভোটার হালনাগাদ এর ফরম বিক্রি টেকনাফ বাহারছড়া ইউনিয়ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

শহীদ উল্লাহ শহীদ, টেকনাফ::

দীর্ঘ প্রতীক্ষার পর ২০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ভোটার হালনাগাদ কার্যক্রম চলবে ১০ অক্টোবর পর্যন্ত।
এরই মধ্যে ভোটার হালনাগাদের ফরম নিয়ে শুনা যাচ্ছে নানা জল্পনা কল্পনা। নির্বাচন অফিস কর্তৃক মূল ভোটারের শতকরা ৫% ভোটার ফরম দেওয়া হয়েছে বলে জানা যায় তথ্য সংগ্রহকারিদের কাছে।

এই ফরম নিয়ে উঠে আসছে নানা অভিযোগ।
স্থানীয় কয়েকজন আওয়ামীলীগ নেতা ক্ষমতার প্রভাব কাটিয়ে টেকনাফ বাহারছড়া ইউনিয়নে ৯নং ওয়ার্ড নোয়াখালী পাড়া এলাকায় দায়িত্বরত তথ্য সংগ্রহকারি বড় ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব জসিম উদ্দিন এর কাছ থেকে আওয়ামীলীগ নেতা পরিচয় দিয়ে ফরম নিয়ে নেয়

পরে ফরম সংকটের কথা বলে সেই ফরম গুলো ভোটারের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে বিক্রি হওয়ার অভিযোগ উঠেছে
স্থানীয় মৃত্যু সোনালীর ছেলে আওয়ামীলীগ নেতা মোঃ রফিকুল ইসলাম, ও তার সহযোগী স্থানীয় ফরিদ আহমেদের ছেলে নুরুল হুদা (প্রকাশ)কালু।
7D3ADC1C F149 4CBC BCFB 7B8CBB8F8DD5 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এসময় স্থানীয় ভোক্তভোগীরা জানান, যুবলীগ নেতা রফিকুল ইসলাম ও তার সহযোগী নুরুল হুদা নতুন ভোটারদের কে বলেন ফরম সংকট, যদি ফরম লাগে তবে টাকার বিনিময়ে নিতে হবে।

এবং বাধ্য হয়ে নতুন ভোটারগণ তাদের কাছে থেকে
টাকার বিনিময়ে ফরম নিচ্ছে ।
এবিষয়ে কয়েক জন ভোক্তভোগী মুখ খুললে তাদের কে বিভিন্ন ভাবে হুমকি ও মিথ্যা মামলার ভয় দেখিয়ে তাদের অপরাধ গুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়।
একপর্যায়ে ভোক্তভোগীদের উপর চড়া হয়ে কয়েক জন সাঙ্গ পাঙ্গ নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়।

এ ব্যাপারে টাকা প্রদানকারী ভোক্তভোগীরা সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
ভোক্তভোগীর নাম ,ও টাকার পরিমাণ
১/ ছৈয়দ আলম, পিতা ফরিদ আহমদ সাং নোয়াখালী পাড়া, পরিমাণ ৩০০০ টাকা
২/ ইউসুফ সরোয়ার, পিতা ওমার ফারুক সাং নোয়াখালী পাড়া
পরিমাণ ১০০০ টাকা
৩/ ছৈয়দুল ইসলাম , পিতা দিল মোহাম্মদ,সাং নোয়াখালী পাড়া পরিমাণ ২০০০টাকা
৪/ হাছান আহমদ,পিতা আলী হোছন ,সাং নোয়াখালী পাড়া, পরিমাণ ২০০০টাকা
৫/ মোঃ আব্দুল্লাহ, পিতা হাছান আহমদ,সাং নোয়াখালী পাড়া, পরিমাণ ১০০০টাকা

উক্ত অভিযুক্ত ব্যক্তিগণের বিরুদ্ধে আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বিভিন্ন লোকজন থেকে গৃহীত টাকা উদ্ধার সহ সুষ্ঠ ভাবে প্রকৃত বাংলাদেশী নাগরিকগণকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন স্থানীয় সচেতন জনগণ।
ইতি মধ্যে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার জনাব রবিউল হাসান এর কাছে একটি অভিযোগ পত্র দাখিল করা হয়েছে বলে জানা যায়।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মোঃ ইলিয়াছ এর কাছে জানতে চাইলে তিনি বলেন
এ ব্যাপারে ভোক্তভোগীরাও টাকা নেওয়ার বিষয়টি আমাকে অবহিত করেন এবং বিষয়টি তিনি সত্য বলে জানান,

এ বিষয়ে নোয়াখালী পাড়া ৯ নং ওয়ার্ডের দায়িত্বরত তথ্য সংগ্রহ কারি জনাব জসিম উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন
নির্বাচন অফিস কর্তৃক দেওয়া ভোটার হালনাগাদের তথ্য ফরম বাহিরে যাওয়ার সুযোগ নেই, এবং উপরে উল্লেখিত অভিযোগ সম্পর্কে তিনি কিছুই জানেন না বলে জানান।