নিজস্ব প্রতিনিধি:: চিলড্রেন আর নট ফর সেল প্রজেক্ট “কমিউনিটি ওয়ার্কশপ” দিন ব্যাপী এক কর্মশালা ৩০ সেপ্টেম্বর (সোমবার) অনুষ্ঠিত হয়েছে। ইয়ং পাওয়ার ইন সোসাল এ্যাকশন (ইসপা) বাস্তবায়নে এবং প্লান ইন্টার ন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তর মিলনায়তনে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম।
ইপসা টেকনাফের প্রকল্প সমন্বয়কারী রোকন উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ ফেরদাউস আহমদ জমিরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আলমগীর, সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী ও মোঃ ইলিয়াছ।
এতে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা দপ্তরের (সহকারী) অফিসার গিয়াস উদ্দীন, শিশু সুরক্ষা কমিটির সদস্য শাহিদা বেগম, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রতিনিধি আহসান ফারুক, এ্যাডভোকেট দেব দুলাল মজুমদার, সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, মোঃ আশেক উল্লাহ ফারুকী, নুরুল করিম রাসেল, গিয়াস উদ্দীন ভূলু, জিয়াবুল হক, মৌলভী মুহাম্মদ জুবাইর, নাছির উদ্দিন প্রমূখ। কর্মশালায় শিশু পাচার প্রতিরোধ এবং শিশু অধিকারসহ মানবপাচার, শিশু শ্রম, যৌন নির্যাতন, কিশোর কিশোরীদের পাচার সংক্রান্ত বিষয়ে বিশদভাবে আলোচনা করা হয়।
