আওয়ামী লীগ সরকারের আমলেই গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা প্রতিষ্ঠিত হয় : পিআইবি মহাপরিচালক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

গফুর মিয়া চৌধুরী,উখিয়া : বাংলাদেশ পেস ইনষ্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক ও বাসসের প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ বলেছেন, গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা আওয়ামী লীগ সরকারের আমলেই প্রতিষ্ঠিত হয়েছে। অবাধ নিরপেক্ষ তথ্য প্রবাহে বিশ্বাস করে বলে তথ্য অধিকার আইন বাস্তবায়ন করেছে বর্তমান সরকার। দেশের ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা নবম ওয়েজ বোর্ড পাবে। এ ব্যাপারে সরকার চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং ইতোমধ্যে অনলাইন মিডিয়াকেও নীতিমালার আওতায় আনার কাজ চলছে। বর্তমান সরকারের আমলেই সাংবাদিকরা নির্ভয়ে সংবাদ পরিবেশন করতে পারছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় বাংলাদেশ প্রেস ইনষ্টিটিউট (পিআইবি)র মাধ্যমে সাংবাদিকদের জন্য কল্যাণ ট্রাষ্ট বোর্ড বাস্তবায়ন করেছেন। পাশাপাশি সাংবাদিকদের অবসর ভাতার ব্যবস্থা করতে যাচ্ছে এ সরকার। Vorer Kagoj Correspondent TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
তাই সাংবাদিকদের দলমতের উর্ধ্বে উঠে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে তুলে ধরতে হবে একই সাথে জঙ্গী ও সন্ত্রাসবাদ নির্মূলে সঠিক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান।
গত ২৭ জানুয়ারী বাংলাদেশ প্রেস ইনষ্টিটিউটের উদ্যোগে বিভিন্ন সংবাদপত্রের প্রতিনিধিদের নিয়ে ৩ দিনের বুনিয়াদি প্রশিক্ষণের (আবাসিক) সমাপনী পর্বে সাংবাদিকদের সনদ প্রদানকালে তিনি উপরোক্ত কথা গুলো বলেছেন। এতে অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন পিআইবি’র পরিচালনা বোর্ড সদস্য মধুসূদন মন্ডল, সভা প্রধান ও পিআইবি’র পরিচালক (প্রশাসন) মো: ইলিয়াছ ভুঁইয়া,পিআইবি’র পরিচালক (অধ্যায়ন ও প্রশিক্ষণ) আনোয়ারা বেগম।
উল্লেখ্য দেশের বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণকারী ২৮জন সাংবাদিকদের প্রশিক্ষণে রিসোর্সপার্সন হিসেবে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক শবনম আযীম, পিআইবি’র সহকারী অধ্যাপক পংকজ কর্মকার, নিউইর্য়ক টাইমসের প্রদায়ক জুলফিকার আলী মানিক, চ্যানেল আই’র বার্তা সম্পাদক মীর মাসরুর জামান, পিআইবি প্রতিবেদক জিলহাজ্ব উদ্দিন নিপুন, মোহনা টেলিভিশনের বার্তা প্রধান রহমান মুস্তাফিজ ও পিআইবি’র সাবেক সহযোগী সম্পাদক ড. মোহাম্মদ হাননান। উক্ত প্রশিক্ষণ কর্মশালার সার্বিক তত্তাবধানে ছিলেন পিআইবি’র সমন্বয়কারী জিলহাজ্ব উদ্দিন নিপুন।