টেকনাফ টুডে ডেস্ক : পশ্চিম লেদার নব্য ইয়াবা কিং, অস্ত্রবাজ ও মদ্যপ আব্দুল খালেক ধরা-ছোয়াঁর বাইরে থাকায় এখনো নানা অপতৎপরতা অব্যাহত থাকায় সরকারের মাদক বিরোধী অভিযান ব্যাহত হওয়ার পাশাপাশি এলাকায় আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটে আসছে।
তথ্যানুসন্ধানে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর ভোররাতে একদল রোহিঙ্গা পশ্চিম লেদার আবুল হোছনের পুত্র আব্দুল খালেকের জন্য আনা ৪ লাখ ৮০ হাজার পিস ইয়াবার চালান এনে পূর্ব লেদার লবণের মাঠে গর্ত করে লুকিয়ে রাখে চলে যায়। এরপর মুঠোফোনে তাকে বিষয়টি অবহিত করা হয়। উক্ত বিষয়টি পূর্ব লেদার ফরিদের পুত্র শাহজালাল (১৮) সহ একটি চক্র জানতে পেরে ইয়াবার চালানটি লুট করে নিয়ে যায়। এরপর ইয়াবার চালান লুটকারী দু‘জনসহ ৬জন মিলে উক্ত ইয়াবার চালান আনতে গিয়ে না পেলে শুরু হয় দু‘গ্রæপের মধ্যে দ্বন্দ ও সন্দেহ। শেষ পর্যন্ত ইয়াবা চালানের মালিক খালেক বৈদ্যের মাধ্যমে রং চালান দিয়ে শাহজালালকে সনাক্ত করে। পরে খালেকের স্বশস্ত্র বাহিনী দিয়ে শাহজালালকে ধরে নিয়ে যায়। তা নিয়ে এলাকায় তুমুল হৈ ছৈ সৃষ্টি হলে এই ব্যাপারে সংবাদ প্রকাশ এবং অপহৃতের অভিভাবকেরা আইন-শৃংখলা বাহিনীর শরণাপন্ন হলে পুলিশ, বিজিবি ও র্যাবের পৃথক অভিযানের মুখে অপহরণকারীরা অপহৃত শাহজালালকে কৌশলে আইন-শৃংখলা বাহিনীর হাতে তুলে দেয়। এদিকে আইন-শৃংখলা বাহিনীর অভিযানের মুখে এলাকায় ইয়াবা পাচার, বহন ও সেবনে জড়িত লোকজন আড়ালে চলে যাওয়ায় এলাকায় স্বস্থি ফিরে আসে।
এদিকে অল্প বয়সের খালেক পাহাড়ে অবস্থানকারী স্বশস্ত্র ডাকাত, মাদক কারবারী ও সেবীদের সংস্পর্শে গিয়ে হয়ে উঠে অস্ত্রধারী, মাদক কারবারী ও মাদকসেবী। মাদক বাণিজ্য নিয়ন্ত্রণের জন্য এলাকার গরীব ও বেকার ছেলেদের নিয়ে গড়ে তোলে বিশেষ বাহিনী। তাদের মাধ্যমেই নিয়ন্ত্রণ করছে মাদক চোরাচালান। লেদা এলাকার বাঘা বাঘা ইয়াবা কারবারী নিঃশেষ হওয়ার পর এই আব্দুল খালেক চক্রের হাতধরে আবারো মাদকের অপতৎপরতা সরকার, রাষ্ট্র ও আইন-শৃংখলা বাহিনীসহ এলাকার সাধারণ মানুষের মাথাব্যথার কারণ হয়ে দাড়িয়েছে।
তাই উক্ত এলাকাকে মাদকমুক্ত করে শান্তিপ্রিয় মানুষের আবাসস্থল হিসেবে গড়ে তোলার জন্য তদন্ত স্বাপেক্ষে লেদার নব্য ইয়াবা কিং খালেক গংয়ের শেকঁড় উপড়ে ফেলার দাবী উঠেছে। #
