হ্নীলা ছোট লেচুয়াপ্রাংয়ে কামাল হোছনের বাড়িতে খুচরা ইয়াবা বিক্রি ও সেবনের আসর থামছেনা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক : প্রশাসনের মাদক বিরোধী অভিযানের ফলে নাকের ডগায় থাকা মাদক বিক্রি ও সেবনের আড়ালে গিয়ে দীর্ঘদিন যাবত পাহাড়ি জনপদ হ্নীলা লেচুয়াপ্রাংয়ে গড়ে উঠা খুচরা ইয়াবা বিক্রি ও সেবনের জন্য কামাল হোছনের বাড়িতে গড়ে উঠা মাদক স্পটটি বন্ধ না হওয়ায় এলাকার পরিবেশ দিন দিন মাদকে কলূষিত হয়ে উঠছে। এখানকার মাদক কারবারী ও সেবীদের দাপটে সচেতনমহল নিরুপায় হয়ে পড়েছে। এই ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগীরা।

এলাকাবাসীর দাবী, হ্নীলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছোট লেচুয়াপ্রাংয়ের আলী হোছনের পুত্র কামাল হোছনের বাড়িতে সকাল-বিকাল স্থানীয়দের পাশাপাশি বহিরাগত ইয়াবা সেবীদের কারণে পরিবেশ উত্তপ্ত ও দূষিত হয়ে থাকে। অনেক মাদকসেবী টাকা না পেয়ে বসত-বাড়ি চুরি-ছিনতাই,মাদকের চালান বহন এবং অপরাধী চক্রের সাথে মিলে অপরাধ করেই চলছে। আবার অনেক মাদকসেবী নিরুপায় হয়ে বিভিন্ন এলাকা হতে বাংলা ছোলাই মদ এনে সেবনের পর রাস্তা-ঘাট ও দোকান পাটে মাতলামী করে বেড়াচ্ছে।

এসব অপরাধীদের কর্মকান্ডে স্কুল-মাদ্রাসাগামী শিক্ষার্থীদের অভিভাবকেরা চরমভাবে হতাশ হয়ে পড়েছে। তারা না পারছে সইতে আবার অপমানিত হওয়ার ভয়ে না পারছে মুখ ফুটে প্রতিবাদ করতে। এমন কয়েকজন অভিভাবক ও সচেতনমহল এমন অভিযোগ উত্থাপন করেন।

এই ব্যাপারে হ্নীলা মাদক প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম খোকন বলেন, যেসব দ্রব্য পরিবার, সমাজ, রাষ্ট্র ও যুব সমাজকে ধ্বংস করে সেসবের বিপনন ও বাণিজ্য বন্ধ করা একান্তই প্রয়োজন। ##