ফারুক আহমদ, উখিয়া :
উখিয়ার রত্নাপালং ইউনিয়নের পূর্ব রত্নায় শাশুড়ি, বউ এবং দুই নাতিসহ একই পরিবারের চার জনকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পূর্বরত্না গ্রামের মৃত প্রবীণ বড়ুয়ার বাড়ীতে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে সখিপুর বড়ুয়া(৬৫, মিলা বড়ুয়া(২৪), রবিন বড়ুয়া(৫),সনি বড়ুয়া (৬)।
বৃহস্পতিবার সকালে স্থানীয়রা নিহতদের মরদেহ দেখে পুলিশের খবর দেন।
খবর পেয়ে উখিয়া থানার উপ পরিদর্শক মো. ফারুক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে ।
তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। প্রতিবেশীরা জানান, প্রতিদিনের মতো সকালে তাদের কাউকে দেখতে না পেয়ে বাড়িতে গেলে ভেতর থেকে তালা লাগানো দেখা যায়। পরে খোলা জানালা দিয়ে উঁকি দিলে বাড়ির বৃদ্ধা সখী বড়ুয়ার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন তারা। তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন প্রতিবেশীরা।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল মনসুর এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, লাশগুলো ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে জানান, ছেলে রুখেন বড়ুয়া কুয়েত প্রবাসী। তাই বাড়িতে কোনো পুরুষ সদস্য ছিলেন না। ছেলের বউ আর নাতি-নাতনি নিয়ে বাড়িতে থাকতেন সখী বড়ুয়া।
গভীর রাতে উপজেলায় পূর্ব রতনাপালং এলাকায় ঘরে ঢুকে দুর্বৃত্তরা প্রবাসীর মা, স্ত্রী ও দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যা করে।
তবে কেন এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনি বলা যাচ্ছে না।
নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

বিস্তারিত আসছে….
