সাইফুলের স্বীকারোক্তির সেই ৩৩ জনের অন্যতম টেকনাফের ফারুক চট্টগ্রামে আটকের গুঞ্জন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

অনলাইন ডেস্ক :
গত মে মাসে টেকনাফ থানা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত সাইফুল করিমের স্বীকারোক্তি অনুযায়ী পরবতীতে পুলিশ ৩৩ জনের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করেন। উক্ত মামলার ৩নং পলাতক আসামী টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়ার হাফেজ আবু বক্করের ছেলে মো. ফারুক(৩০)। মামলা নং-১১৮,১১৯,১২০ তারিখ ৩১ মে ২০১৯ইং।

সম্প্রতি এই ফারুক চট্টগ্রামে আটক হয়েছে বলে গুঞ্জন উঠেছে। জানা গেছে গত শনিবার চট্টগ্রামের হালিশহর এলাকা হতে সে ইয়াবাসহ আইন শৃংখলা বাহিনীর হাতে আটক হয়েছেন।

এব্যাপারে উক্ত মামলার তদন্ত কর্মকর্তা টেকনাফ থানার উপ-পরিদর্শক এস আই জামসেদের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি ফারুকের আটকের বিষয়টি জানেন না বলে জানান। তিনি জানান, নিয়মানুযায়ী টেকনাফের কোন আসামী দেশের অন্য কোথাও আটক হলে সংশ্লিষ্ট থানায় খোঁজ নেওয়ার কথা কিন্তু এক্ষেত্রে টেকনাফ থানায় অন্য কোন থানা থেকে যোগাযোগ করা হয়নি বলে জানিয়েছেন তিনি। তারপরও তিনি এব্যাপারে খোঁজ খবর নিচ্ছেন বলে জানান।

এদিকে স্থানীয় সূত্র জানিয়েছে, ফারুক মূলত টেকনাফ স্থল বন্দরের ব্যবসার ছদ্মাবরনে ইয়াবা ও হুন্ডির কারবার পরিচালনা করতো। কিন্তু সাইফুল করিম নিহত হওয়ার পর ফারুকসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের হলে আত্মগোপনে চলে যায়।

এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ গত বছর কক্সবাজারের ৬৩ জন সহ সারাদেশের ৬২৫জন হুন্ডি ব্যবসায়ীর তালিকা প্রণয়ন করেছিল তাতে ফারুকের নাম রয়েছে বলে জানিয়েছে সূত্র।