টেকনাফ টুডে ডেস্ক : রবিবার সকাল ১০টায় ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লামা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইশরাত ছিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি-গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা।
এবার দিবসের প্রতিপাদ্য ছিলো ” সাক্ষরতা অর্জন করি, ডিজিটাল বিশ্ব গড়ি”। সভায় প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার চৌধুরী দিবসের তাৎপর্যতা ব্যাখ্যা করে বলেন, সাক্ষরতা বলতে শুধু অক্ষরজ্ঞান, তা নয়। তিনি বলেন ভালোভাবে পড়া-লেখা করাই সাক্ষরতা। অনুষ্ঠনে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সমাজ সেবা অফিসার মো:আলী হোসেন প্রমূখ, প্রেসক্লাব সেক্রেটারী মো.কামরুজ্জামান।
