ইসলামী আন্দোলন বাংলাদেশ টেকনাফ দক্ষিণ শাখার পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠান সম্পন্ন

লেখক: টেকনাফ প্রতিনিধি:
প্রকাশ: ১ বছর আগে

ইসলামী আন্দোলন বাংলাদেশ  টেকনাফ উপজেলা দক্ষিণ ২০২৫-২৬ সেশনের ঘোষিত কমিটির পরিচিত সভা ও শপথ গ্রহন অনুষ্ঠান অাজব১ জুলাই /২৫ইং বিকাল ৩ টায় লম্বরী মলকাবানু উচ্চ বিদ্যালয়  মিলনায়তনে পরিচিত সভা শেষে মনোনিত কমিটির দায়িত্বশীল ওসদস্যদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আন্দোলনের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আবদুল খালেক নিজামী । উপজেলা  শাখার সভাপতি মাওঃ আহমদ হোছাইন এর সভাপতিত্বে ও  মুফতি ইমরানুল হক এর সঞ্চালনায় নতুনপরিচিত সভা ও শপথ গ্রহন অনুষ্ঠানে  প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, কক্সবাজার জেলা শাখার আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মাওঃ শাকের আহমদ অজীম। অন্যান্যদের মাঝে বক্তক্য রাখেন, আইএবি টেকনাফ সদর ইউপি সভাপতি হাফেজ নুরুল হক, সেক্রেটারী মাওঃ নজির আহমদ, সাবরাং ইউপি উত্তর শাখার সভাপতি মাওঃ নুর হোছাইন, টেকনাফ পৌর সহ-সভাপতি মাওঃ আশরাফ আলী, সেক্রেটারী হাফেজ জালাল উদ্দিন প্রমুখ।
পরিচিত সভায় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করার আহবান জানান। পাশাপাশি আগামী ১৪ জুলাই ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) আগমন উপলক্ষে পাবলিক হল ময়দানে আয়োজিত জনসভা সফল করতে সবাইকে একযোগে কার্যক্রম চালিয়ে যাওয়ার আহবান জানান বক্তারা। শেষে সংগঠনের সকলের সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনায়, দেশের শান্তি-শৃঙ্খলা, সার্বভৌমত্ব কামনায় ও পৃথিবীর সকল মুসলিম উম্মাহ শান্তি কামনায় দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।