উখিয়ায় ওপেন হাউস ডে অতিঃপুলিশ সুপার-মাদক কারবারি ও কিশোর গ্যাংকে কঠোর হস্তে দমন করা হবে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

ফারুক আহমদ : উখিয়া থানার ওপেন হাউস ডে ও কমিনিউটি পুলিশিং এর সভায় কক্সবাজারের ভারপ্রাপ্ত পুলিশ সুপার ইকবাল হোসেন বলেছেন,মাদক,ইভটিজিং ও কিশোর অপরাধের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করুন। নিজে ভালো থাকুন, অন্যকে নিরাপদে রাখুন। এছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে সিম,কম্পিউটার ও রোহিঙ্গা বাজারের ব্যাপারে কিছুদিনের মধ্যে পরিবর্তন আসবে বলে ভারপ্রাপ্ত পুলিশ সুপার বলেন।

শুত্রুবার বিকাল ৪ টায় উখিয়া থানা চত্বরে উখিয়া-টেকনাফের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) নিহাদ আদনান তাইয়ানের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল মনসুর,উখিয়া প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহীন, উখিয়া কমিনিউটি পুলিশের সভাপতি নুরুল হুদা,সাধারন সম্পাদক কায়সার,কমিনিউটি পুলিশিং এর এম এ মঞ্জুর, শাহাদাৎ হোসেন জুয়েল, ইমাম হোসেন,এডভোকেট রনজিত বড়ুয়া, কফিল উদ্দিন,আলমগীর নিশা,রাশেল উদ্দিন সুজন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কমিনিউটি পুলিশের সদস্যরা। সভাটি সঞ্চালনা করেন উখিয়া থানার এস আই নুরুল হক,সিম্পু বড়ুয়া ও এ এস আই শামীম।