বাহারছড়ায় রোহিঙ্গা শ্রমিক দিয়ে কাজ করাচ্ছে ঠিকাদার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

নিজস্ব প্রতিবেদক :

টেকনাফ বাহারছড়ায় অবৈধ ভাবে ক্যাম্পের বাইরে রোহিঙ্গা জনশক্তি দিয়ে কাজ করানোর অভিযোগ উঠেছে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। জানা যায় বাহারছড়া ইউনিয়ন পরিষদের অধীনে একটি এনজিও সংস্থা স্থানীয়দের মাঝে কিছু শোচাগার নির্মানের প্রকল্প হাতে নেয়। উক্ত প্রকল্পের কাজ টেন্ডারের মাধ্যমে পায় একটি ঠিকাদারী প্রতিষ্ঠান । সে ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা জানতে প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার মোঃ হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি ইউছুপ নামে একজনকে ফোন ধরিয়ে দেন।

ইউছুপ নিজেকে ঠিকাদার দাবী করে জানান, পুরান পাড়া এলাকায় যেখানে রোহিঙ্গা শ্রমিক দিয়ে কাজ করানোর অভিযোগ উঠেছে সে কাজটি অন্য একটি ঠিকাদারকে সাব কন্টাক্ট দিয়েছেন। তারা রোহিঙ্গাদের নিয়ে কাজ করাচ্ছে কিনা তারাই বলতে পারবে। এছাড়া মোট তিনটি শৌচাগার নির্মাণের কাজ চলছে বলে জানান তিনি।

অন্যদিকে রোহিঙ্গারা শ্রমের অল্প মজুরিতে কাজ করে। তাই অল্প মজুরি দিয়ে কাজ শেষ করার জন্য অবৈধ ভাবে এই রোহিঙ্গা শ্রমিকদের ব্যবহার করছে বলে স্থানীয়দের অভিযোগ। স্থানীয় সচেতন মহলের অভিযোগ এই রোহিঙ্গাদের জন্য বাহারছড়ায় যে কোনো নিত্য পণ্যের দাম আকাশ ছোঁয়া। ফলে ব্যাপক ভাবে ক্ষতি গ্রস্ত স্থানীয় জনগণ। অন্যদিকে স্থানীয় জনগণ আগে যে তুলনায় শ্রমের মূল্য পেত রোহিঙ্গাদের কারণে মুলত তারা এই মূল্য পায়না। এর অন্যতম কারণ অল্প টাকায় রোহিঙ্গা শ্রমিক চাহিদা মোতাবেক মিলে যাওয়া। তাদের আরো অভিযোগ রোহিঙ্গা অল্প টাকায় কাজ করলেও এটি তাদের জন্য বোনাস। কারণ তারা নিত্যপণ্য সহ বিভিন্ন জিনিস ফ্রী পাচ্ছে। যার কারণে তাদের কোনো সমস্যা হচ্ছে না। যত সমস্যা সব স্থানীয়দের। কারণ অল্প মজুরিতে তারা পরিবারের চাহিদা মেটাতে পারেনা।